বর্ষবরণ উত্সব
শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, নাচ ও সংগীত প্রতিযোগিতাসহ নানান কর্মসূচি নিয়ে শরীয়তপুরে প্রতিভাস আবৃত্তি সংসদ, খেলাঘর ও উদীচী যৌথ আয়োজনে সকাল ৮টায় এক বর্ণাঢ্য র্যালি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল শরীয়তপুর পাবলিক লাইব্রেরি চত্বরে এসে একটি গাছের চারা রোপণ করা হয়।
এরপর খেলাঘর, উদীচী ও প্রতিভাস-এর শিশু-কিশোর ভাই-বোনরা উদ্বোধন সংগীত পরিবেশন করে এবং শুরু হয় আবৃত্তি, নৃত্য, ছবি, অঙ্কন, ও সংগীত প্রতিযোগিতা এতে অংশ নেয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সরকারি-বালিকা বিদ্যালয় ও শিশুকানন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ভাই-বোনেরা। প্রতিযোগিতায় নৃত্য, আবৃত্তি ও সংগীতে প্রথম স্থান দখল করে পালং তুলাসার মাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বোন মৌমি।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কবি মফিজুল ইসলাম, অধ্যাপক শফিউল বাসার স্বপন, খেলাঘরের শাহজালাল মিয়া ও নূরুল হক এবং উদীচী’র স্থানীয় সভাপতি এম.এম. আলমগীর।
নোয়াখালীতে মৌমাছি কচি-কাঁচার মেলার বর্ষবরণ অনুষ্ঠান
আনন্দ উত্সব মুখর পরিবেশে নানা কর্মসুচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২০ সালের পয়লা বৈশাখ উদযাপন করেছে নোয়াখালীর কচি-কাঁচার মেলা। এ উপলক্ষে মেলার আয়োজনে পয়লা বৈশাখ জেলা শহরে বিআরডিবি টেনিং সেন্টারে দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার পরিচালক আনোয়ার মির্জার সভাপত্বিতে আলোচনা সভায় সাবেক এমপি ও মেলার প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুর রহমান বেলায়েত প্রধান অতিথি এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, মেলার প্রাক্তন আহবায়ক রেজাউল করিম চৌধুরী ও যুগ্ম পরিচালক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু বিশেষ অতিথি ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের উপস্থাপনা করেন মেলার সংগঠক মোঃ শরীফ, অভিবাবক রেহানা সুলতানা ও শিশু শিল্পী তন্নী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল শিশু-কিশোরদের ছড়া গান, জারি-সারি গান, লোক সংগীত ও দেশের গান।
