প্রকাশ : ০৭ মে ২০১৩, ১৯:৩৮আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:৩৮
শ্রদ্ধেয় লোক তিনি প্রাতঃস্মরণীয়
বাঙালির অন্তরে তিনি বরণীয়।
আমাদের পরিচয় বিশ্বের মাঝে
হয়েছিল বিকশিত তার কৃত কাজে।
বাঙালির সংস্কৃতি, কৃষ্টি ও ভাষা
তার হাতে ফিরে পায় নবতর আশা।
তাই তাকে শ্রদ্ধায় ভাবি দিন-রাত
তিনি আর কেউ নন- রবীন্দ্রনাথ।