ছোট্ট খোকা

আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:৩৮
জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীর ছোট্ট খোকা রবি আপন মনে স্বপ্ন বুনে আঁকেন কতই ছবি। বড় হয়ে বিলেত গেলেন পড়তে ব্যারিস্টারী ফিরে এসে কাঁধে নিলেন পিতার জমিদারী। খাজনা আদায় হিসাব-নিকাশ শত কাজের ভিড়ে নোঙর করে সোনারতরী পদ্মা নদীর তীরে। আত্মভোলা জমিদারের কোমল কুসুম বাগে গল্প-নাটক, গান-কবিতায়, বিশ্বের সাড়া জাগে।