উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের উেক্ষপণ কেন্দ্রে মোতায়েনকৃত মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে। সোমবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছে। ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়ার মধ্য দিয়ে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে । শত্রু অবস্থানে আঘাত হানার হুমকি দিয়ে মাসখানেক আগে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল পিয়ং ইয়ং। সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, উত্তর কোরিয়া যে কোন সময় উেক্ষপণের জন্য প্রস্তুত করে রাখা মুসুদান ক্ষেপণাস্ত্র দুটি সরিয়ে নিয়েছে। এতে ধারণা করা হয়, পিয়ং ইয়ং তার ক্ষেপণাস্ত্র উেক্ষপণের হুমকি থেকে সরে এসেছে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন এটিকে এখনও কোন ভালো সংবাদ হিসাবে উদযাপন করার কারণ নেই। তাদের মতে, আপাত এটা আনন্দের খবর। কিন্তু পিয়ং ইয়ং যে অন্যত্র ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না, এখনই তা নিশ্চিত করে বলা যায় ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের বিষয়টি জানিয়ে পেন্টাগন মুখপাত্র জর্জ লিটল বলেন, ‘আমরা সমপ্রতি যে পরিবর্তন দেখছি তাতে যুদ্ধ উত্তেজনা কমছে এবং এই প্রক্রিয়ার ফলে ওই অঞ্চলে পুনরায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
গত মাসে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে তিন হাজার কিলোমিটার পাল্লার মুসুদান এবং আন্তঃমহাদেশীয় কেএন-৮ নামের দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। এই ক্ষেপণাস্ত্র দুটি দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপানের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এরপর পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করে।
