কবিতা লিখলেও মাঝে মাঝে অভিনয় করেন নির্মলেন্দু গুণ। সে ধারাবাহিকতায় এবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন কবি নির্মলেন্দু গুণ। রবি ঠাকুরের ছোট গল্প ‘অস্পষ্ট’ নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটিতে দেখা যাবে শ্রাবণ রাতের একজন কবি একটি কবিতা লিখবার চেষ্টা করছে। আর এ কবিতা লিখতে গিয়ে বিভিন্ন স্মৃতি ঘিরে ধরে। এ নিয়ে নাটকটির কাহিনী। আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে এই নাটকটি প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন—ওমর আয়াজ অনি, নোভা, শিরিন বকুল প্রমুখ।
