শেষের রাত্রি

আপডেট : ০৭ মে ২০১৩, ২১:০৭
মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ৮টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর বিশেষ টেলিফিল্ম ‘শেষের রাত্রি’। এতে অভিনয় করেছেন—সারিকা, পৃথু, ডলি জ হুর, আহসানুল হক মিনু, মৃণাল দত্ত, লোপ ও সোহাগ প্রমুখ। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে—অজানা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, শয্যাশায়ী যতীন বিছানায় শুয়ে শুয়ে যেন জীবনের শেষ দিনটিরই অপেক্ষা করছে। মাসীই তার একমাত্র অবলম্বন । তিনিই সার্বক্ষণিক দেখাশোনা করেন। ওদিকে রুপে গুণে দুর্গাপ্রতিমাতুল্য যতীনের একমাত্র ভালোবাসা তার বিবাহিত স্ত্রী মনি, স্বামীর সেবা শুশ্রুষাতো দূরের কথা স্বামী যে বিদায়ী পথযাত্রী সে কথাও তার বোধগম্য নয়। আকুল ছেলে মানুষীতেই যেন কেটে যায় তার সারা বেলা। তেমনি এক ছেলে মানুষীর দৃষ্টান্ত মাসীর শত বাঁধা, সকল পিছুটান, সব কিছুকে উপেক্ষা করে অসুস্থ স্বামীকে রেখে ছোট বোনের অন্নপ্রাশনে বাবার বাড়িতে যাওয়া। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটি।