বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ছায়ানারী’। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভা। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কঙ্কাল’ গল্পের ছায়া অবলম্বনে এই নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা। এতে আরও অভিনয় করেছেন—ডেইজি আহমেদ, নওশাবা, শাহাদাত্, সাবা, লাকী এবং একটি অতিথি চরিত্রে তাজিন আহমেদ। একশ বছর আগের এক মেয়ের গল্প নিয়ে নাটকটি। তিন বন্ধু একটি কঙ্কাল নিয়ে আসে তাদের পড়াশোনার জন্য। এই কঙ্কালটি হলো একশ বছর আগের মেয়েটির। তিন বন্ধুর একজনের সাথে কঙ্কালের মাধ্যমে সেই মেয়েটির যোগাযোগ শুরু হয়। তার অতীত গল্প নিয়ে কথা হয় তাদের মধ্যে। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
