রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বেশ কয়েকটি চ্যানেল আজ থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। এ বছর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর তারই দেখভালের জন্য বেশ কিছুদিন বিরতি গেছে তার। অবশেষে ক’মাসের স্টেজ ও টিভি শো’র বিরতির পর আবারও সরব হয়েছেন তিনি তার রবীন্দ্রগানে। জিটিভি’র গানোফোনের লাইভ অনুষ্ঠানে তিনি থাকবেন চঞ্চল খানের সাথে। এ ছাড়া এসএ টিভির বেশ কয়েকটি অনুষ্ঠানেও থাকবেন। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এনটিভির শুভসন্ধ্যা, একুশে দুপুরসহ এসএ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিশেষ আয়োজনে গান থাকছে তার। এ ছাড়া চ্যানেল আইয়ের আগামী ১০ মে রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে লাইভ অনুষ্ঠানের আসরে অণিমার একক গানসহ তার নিজের গড়া গানের বিদ্যাপীঠ সুরবিহারের শিক্ষার্থীদের পরিবশেনা থাকবে।
