দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী

আপডেট : ০৭ মে ২০১৩, ২১:০৮
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ঢাকাসহ সারাদেশে উত্সবমুখর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে বাংলালিংকের সহযোগিতায় আজ থেকে ঢাকা ও কুষ্টিয়ায় শুরু হচ্ছে রবীন্দ্র উত্সব। এই উত্সব চলবে ১০ মে পর্যন্ত। দেশাত্মবোধ, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্য দিয়ে শুদ্ধ সংগীতের শক্তিকে জাগিয়ে তোলার প্রত্যয়ে এই উত্সবের আয়োজন করা হয়েছে। বিকাল ৫টা ৩০ মিনিটে শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র জন্মজয়ন্তী উত্সব ২০১৩ শুরু হচ্ছে।