রবীন্দ্রনাথ ও মা

আপডেট : ০৭ মে ২০১৩, ২১:০৯
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ ও মা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এ অনুষ্ঠানে রবীন্দ্র রচনায় বিভিন্ন রূপে মা-কে চিত্রিত করেছেন। রবীন্দ্র রচনায় মায়ের প্রসঙ্গটি নিয়েই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। প্রজ্ঞা লাবনীর উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন সাদী মহম্মদ, ঝর্না রহমান, মাহিদুল ইসলাম, মুস্তাফা নুর উল ইসলাম।