বরিশাল-ঢাকা নৌ-রুটে বিলাসবহুল এমভি সুন্দরবন-৯’র যাত্রা শুরু

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:২৩
বরিশাল-ঢাকা নৌ-পথে এই প্রথমবার যুক্ত হল পটুয়াখালী-বগা-ঢাকা রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল নৌ-যান এমভি সুন্দরবন-৯। গতকাল মঙ্গলবার নৌ-যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন নেভিগেশন গ্রুপের পরিচালক ও বরিশাল চেম্বার এন্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চটিতে ভিআইপি ৪টি কেবিনসহ মোট ১১৯টি কেবিন রয়েছে। এর যাত্রী ধারণ ক্ষমতা ৯৯০ জন। আগামীকাল বৃহস্পতিবার লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।