বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সরকারের উচিত সাভার ট্রাজেডি থেকে শিক্ষা নেয়া। ঢাকা অত্যন্ত ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের দুর্যোগ মোকাবেলায় নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা উচিত। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগে সাড়া দেয়ার করণীয় নিয়ে কাজ করতে বহুজাতিক ও আন্তঃসংস্থাগুলোর সমন্বয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলা-দেশ সেতুবন্ধন কর্মশালার উদ্বো-ধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এসব কথা বলেন। মজীনা বলেন, সাভারে ভবন ধসে হতাহত হওয়াটা একটি হূদয় বিদারক ঘটনা। এ ঘটনা এদেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছে, এ ধরনের বিপর্যয় কাটিয়ে ওঠার ক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতি নেই। ভূমিকম্পের ঝুঁকির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে তিনটি সক্রিয় ফাটল রয়েছে, যার একটি ঢাকা শহরের ঠিক নিচে। আর এখানে ৭ মাত্রার একটি ভূমিকম্প হলে ৭০ হাজারের মতো ভবন মুহূর্তেই ধসে যাবে। এ কর্মশালা আগামী ১৪ মে পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।
কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা আরো বলেন, দুর্যোগে সাড়া দেয়ার সময় বাংলাদেশ সরকারের বেসামরিক মন্ত্রণালয়, সামরিক বাহিনী বিভাগ এবং আন্তর্জাতিক মানবিক কর্মীদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ স্থাপত্যের উন্নয়ন খুবই জরুরি। ফলে এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় সমপ্রসারণ, গণমাধ্যমের ব্যবহার শক্তিশালীকরণ, বিমান বন্দর ও সমুদ্র বন্দরে অগ্রাধিকারভিত্তিক ও প্রক্রিয়াজাতকরণ কার্যপদ্ধতির সমপ্রসারণ করা।
বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সামরিক বাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনী, দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স, সীমান্ত রক্ষী বাহিনী, বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী, পুলিশ, র?্যাব, আনসার ও গ্রাম রক্ষী বাহিনী, ঢাকা পৌরসভা (উত্তর ও দক্ষিণ), তিতাস গ্যাস কোম্পানি, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি, ঢাকা বিদ্যুত্ সরবরাহ কোম্পানি, গণপূর্ত অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিটিসিএল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা টেম্পেস্ট-২২ এর প্রতিনিধিরা কর্মশালায় অংশ নিচ্ছেন।
