সিরাজগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ থেকে ৫০ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:১৬
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, টেন্ডারবাজি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু আহম্মেদ দুলালের নেতৃত্বে অর্ধশতাধিক যুবলীগ ও নেতাকর্মী দলীয় পদ ও সংগঠন থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সন্মেলনে পদত্যাগীরা জানান, পদত্যাগপত্র দলের কাছে জমা দিতে গেলেও নেয়া হয়নি। এজন্য তারা সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন।