রাজধানীতে প্রতিবাদী নারী গণসমাবেশ শনিবার

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:১৬
গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই- এই দাবিতে রাজধানীতে প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার। এই সমাবেশ কাল বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পরিবর্তন করা হয়। গতকাল মঙ্গলবার প্রতিবাদী নারী গণসমাবেশের উপদেষ্টা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নারী. মানবাধিকার, পেশাজীবী ও শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, গণসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনজীবী, অভিনয় শিল্পীসহ প্রায় ৮৫ জন উপস্থিত প্রতিনিধি শনিবারের সমাবেশ সফল করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, ওই দিন বিকাল ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে তোপখানা রোডে কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত এলাকায় এই সমাবেশ শুরু হবে। প্রতিবাদী নারী গণসমাবেশের পক্ষুে আয়শা খানম এতথ্য জানান।