পাঁচ প্রশ্ন

প্রাণ রায়

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:২০
কেমন যাচ্ছে আপনার সময়টা? শুধু আমার জন্য না সবার জন্যই মনে হয় বর্তমান সময়টা নেগেটিভ কেননা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি যেকোনো পেশার উপরেই হুমকি স্বরূপ কেননা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রভাব এখন সকলের উপরেই পড়ছে। শুটিং হচ্ছে না। বা আউটডোরে শুটিং করলে অনির্দিষ্টকালের জন্য আটকা পড়ে যাচ্ছে। সব মিলিয়ে নেগেটিভই বলা চলে। আর আমার ক্যারিয়ারের পুরোটা সময়ই আমার জন্য পজেটিভ। কেননা আমি আগেও যেমন কাজ করেছি এখনও ঠিক তেমনই কাজ করে চলছি। বর্তমানে ব্যস্ততা কী নিয়ে? কাজ নিয়ে কখনও আমার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। আমি কখনও এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে, সব সময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে। এই ভাবনা আমাকে কখনও তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেতা হিসেবে। বর্তমানে কাজের ব্যস্ততা একটু বেশি। একক ও ধারাবাহিকে কাজ করছি সমান গতিতে। এ ছাড়া ঈদের জন্য দুইটি নাটকে কাজ করেছি। আরও কয়েক নাটকের অভিনয় করার কথা রয়েছে। এ ছাড়া দুইটি চলচ্চিত্রের কাজ শেষ করলাম ‘জীবনঢুলি’ এবং ‘ছয় নয়’। আরও দুটিতে কাজ করার কথা রয়েছে। কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? আমি সবধরনের চরিত্রেই কাজ করতে পছন্দ করি। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে এই চরিত্রে মাধ্যমে দর্শক হূদয়ে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। আর বর্তমানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। এখন আর নির্দিষ্ট প্রেম-ভালোবাসার মধ্যে আমাদের নাটক আটকে নেই। দৈনন্দিনের নানা ধরনের ঘটনাগুলোই উঠে আসছে আমাদের নাটকগুলোতে, সে ক্ষেত্রে আমাদের নাটকগুলোও অনেকবেশি জীবনঘনিষ্ঠ। আর এক ঘণ্টার নাটকে চরিত্রের মাঝে ভিন্নতা থাকে, এতে অভিনয়ের দক্ষতা অর্জন করা সম্ভব। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই। সকলেই ভাবে দর্শকরা অনেক বোকা আসলে আমাদের দর্শকরা অনেক সচেতন। দেখা যাবে বিজ্ঞাপনের ভয়ে সন্ধ্যায় তারা ইন্ডিয়ান চ্যানেলগুলোই বেশি চলে। দেখা গেল নাটকের টাইটেল দেখানোর পরই শুরু হয়ে গেল বিজ্ঞাপন, এ ক্ষেত্রে মাঝে মাঝে আমার মনে হয়, আমরা দর্শকদের নাটক দেখাতেই চাই না। এর পরিত্রাণের উপায় চ্যানেলগুলোর হাতেই আছে তারা চাইলেই একটি ফরম্যাটে নিয়ে আসতে পারে। আর আমাদের বর্তমান স্ক্রিপ্টগুলো মনে হয় অনেক দুর্বল। দর্শকদের ধরে রাখার মতো মানসম্মত নয়। হলগুলোরও একই অবস্থা। ভালো গল্প হলে দর্শক দেখবেই। এ ক্ষেত্রে মেধাবীদের এগিয়ে আসা উচিত। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? সকলেরই আনন্দ খুঁজে নিতে হয়। তবে নাগরিক বেদনা খুঁজে নেওয়া লাগে না, তা স্বাভাবিকভাবেই চলে আসছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই দেশের কাছে আমার কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা আছে। নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দেশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। কারও জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের দায়িত্ব যদি সত্ ও সঠিকভাবে পালন করি তাহলে সমাজে কোনো সমস্যাই থাকবে না।