খোঁজখবর

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:২০
প্রথমবার উপস্থাপনায় প্রথমবারের মতো নিয়মিত গানের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদ। বাংলাভিশনের জন্য নির্মিতব্য এই অনুষ্ঠানের নাম ‘সাঁই আমার কখন খেলে কোন খেলা’। চলতি মাসেই প্রচার শুরু হচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠান সম্পর্কে উপস্থাপক মাকসুদ বলেন, ‘বহু বছর ধরে সারা দেশ ঘুরে লালন সাঁইজির গানের তত্ত্ব জানার চেষ্টা করছি। ইচ্ছা ছিল, শুধু লালন সাধকদের নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করার। এতদিনে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। এতে আমি উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনা এবং যন্ত্রসংগীত পরিচালনার কাজটিও করছি। অনুষ্ঠানে চেনাজানা সাধকদের পাশাপাশি স্বল্প পরিচিতরাও গান করবেন।’ গানগুলোর সংগীতায়োজনেও থাকছে বিশেষ বৈচিত্র্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন। চলচ্চিত্রে অভিষেক অবশেষে মেহজাবিনের চলচ্চিত্রে অভিষেক হতে চলছে ‘পরবাসিনী’ ছবি দিয়ে। এতে এলিয়েন চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তার নায়ক নীরব। ছবিটির নির্মাণ কাজ চলছে প্রায় এক বছর ধরে। খুব শিগগিরই এর কাজ শেষ হবে বলে ছবির পরিচালক জানিয়েছেন। আরও জানা যায়, এ বছরই ছবিটি নির্মাণ শেষ হবে এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই হিসেবে মেহজাবিন অপেক্ষায় আছেন ছবিটির বড়পর্দায় মুক্তি নিয়ে। মেহজাবিন বলেন, ‘ছবিতে আমাকে দেখা যাবে ভিনগ্রহের প্রাণীর চরিত্রে। ভিনগ্রহ থেকে পৃথিবীতে এসে নীরবের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আমার। ছবির গল্পটা শুনে আমি বেশ রোমাঞ্চিত হয়েছি। সায়েন্স ফিকশন ছবি আমাদের এখানে আগে হয়েছে বলে আমার জানা নেই। আর আমার চরিত্রটিও আলাদা ধরনের। একটু ভাবো তরুণ সংগীত শিল্পী ওয়াহেদ ফাইয়াজ। এ সময়ে তরুণ শিল্পীদের ভিড়ে ওয়াহেদ ফাইয়াজের পদচারণা সবার নজর কেড়েছে। ছোটবেলা থেকেই সংগীতের সাথে ছিল ফাইয়াজের এক অন্য রকম সম্পর্ক। সে বিখ্যাত পপ সংগীত শিল্পী চাচা ফিরোজ শাইয়ের গান করা দেখে ছোটবেলা থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। তখন থেকেই গান করার ইচ্ছা জাগে তার। তারই স্নেহে এবং অনুপ্রেরণায় ফাইয়াজের পথচলা। বিশেষভাবে উল্লেখ্য যে, ওয়াহেদ ফাইয়াজের বাবা ফেরদৌস ওয়াহেদ একজন সংগীতপ্রিয় মানুষ। এবার পহেলা বৈশাখে মুক্তি পেল ওয়াহেদ ফাইয়াজের প্রথম একক অ্যালবাম ‘একটু ভাবো’। এই অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অ্যালবামটিতে রয়েছে ৮টি গান। দীর্ঘ ১০ বছর সংগীত প্রতিষ্ঠানে ড্রাম বাদক হিসেবে পরিচিত ওয়াহেদ ফাইয়াজ। ডিমাইজ, নাগরিক, পলাশ অ্যান্ড ফ্রেন্ডস (পিএনএফ)-এর মতো অনেক পরিচিত ব্যান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আশা করি সবার ভালো লাগবে যারা ওয়াহেদ ফাইয়াজের ‘একটু ভাবো’ অ্যালবামটি শোনেননি তারা শুনতে পারেন ভালোই লাগবে। ব্যস্ততা থেকে দূরে এক সময়ের ব্যস্ত এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার এক ঘনিষ্ঠজনের কাছে আক্ষেপ করে বলেছেন, ‘আগে মাসে প্রতিদিন কাজ করতাম, এখন একদিন করি। ব্যস্ততার তফাত্টাই এটা।’ বেশ কষ্টের সঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আসলেই চলচ্চিত্রের মানুষকে বোঝা মুশকিল। ব্যস্ততা থাকলে চারপাশে কত না লোকজন ঘুরঘুর করে। আর এখন কেউ একটা খোঁজ পর্যন্ত নেয় না।’ তবে স্বস্তির সঙ্গে অপু এও বলেছেন, ‘কম সময়ে কাজও তো আর কম করলাম না। মাত্র ১০ বছরে ৫০টির বেশি ছবিতে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। প্রশংসা, জনপ্রিয়তা, খ্যাতি—সবই পেয়েছি। সময়ের কারণে শুধু আমার একার নয়, অনেকেরই ব্যস্ততা কমে গেছে। আমি এটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। সময় হলে আবার ব্যস্ত হয়ে উঠব।’ অপু বিশ্বাস বলেছেন, ‘প্রতিদিনই ছবির অফার আসে, কিন্তু পছন্দ হয় না। কার সঙ্গে অভিনয় করব? গল্প কোথায়? এই দুটো কথা ভেবে অফারগুলো গ্রহণ করা সম্ভব হয় না। তবে আমি ভালো আছি। পরিবারকে সময় দিতে পারছি।’ আঞ্চলিক ভাষায় দুর্ভোগ ‘অনেক বছর ধরেই টিভি নাটকে অভিনয় করছি। নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক অঞ্চলের ভাষা আয়ত্ত করতে হয়েছে। কিন্তু ময়মনসিংহের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতে গিয়ে এতটা কষ্ট এর আগে কখনও করেছি কি না, আমার জানা নেই। যা করতে হচ্ছে বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় ‘এলেবেলে’ নাটকে। তবে নাটকটিতে অভিনয় করে নিজে কিন্তু অনেক কিছুই শিখতে পারছি।’ কথাগুলো বলছিলেন অভিনয়শিল্পী স্বাগতা। ‘এলেবেলে’ নাটকে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে গিয়ে স্বাগতার এমন দশাই হয়েছে তার। ঢাকার অদূরে পাখিরটেক এলাকায় বর্তমানে ‘এলেবেলে’ নাটকের শুটিং চলছে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘ইদানীং নাটকে অভিনয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী গল্প খুব একটা পাচ্ছি না, বলতে পারেন বিষয়গুলোতে নিজেও একরকম হতাশ। তবে অনেক দিন পর ‘এলেবেলে’ ধারাবাহিকের মতো নাটকে অভিনয় করতে পেরে সত্যিই অনেক বেশি আনন্দিত।’ ‘এলেবেলে’ ধারাবাহিকটি ছাড়া সাম্প্র্রতিক সময়ে স্বাগতা বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে নজরুল ইসলাম রাজুর ‘চুপকথা’, গোলাম হাবিব লিটুর ‘মনচোরা গলি’ এবং এমআর মিজানের ‘নায়িকা সংবাদ’ উল্লেখযোগ্য।