জন্ম দিন

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:২২
তারিক আনাম খান বাংলাদেশের যে কজন শক্তিশালী অভিনেতা এবং নির্মাতা তাদের অভিনয় এবং নির্মাণশৈলীর দক্ষতা দিয়ে টেলিভিশন, মঞ্চ কিংবা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে লাখো দর্শকদের মনের গভীরে প্রবেশ করতে পেরেছেন তাদের অন্যতম তারিক আনাম খান। ১৯৯০ সালে ইমদাদুল হক মিলনের রচনা ও আলাউদ্দিন আহমেদের পরিচালনায় বিটিভিতে প্রচার হওয়া ‘বারো রকমের মানুষ’ নাটকের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা তারিক আনাম খান পরবর্তীতে বেশ কয়েকটি নাটকের জনপ্রিয় সব চরিত্রের জন্ম দিয়েছেন। যা এখনও দর্শকের মুখে মুখে ফেরে। পরবর্তীতে তিনি একাধারে জনপ্রিয় নাট্যাভিনেতা, চলচ্চিত্রাভিনেতা, নাট্যনির্মাতা, নাট্যপরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দারুণভাবে পরিচিতি লাভ করেন। টিভি অনুষ্ঠান নির্মাতাদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক হিসেবেও তারিক আনাম খানকে দেখা যায় তার সাবলীল ভঙ্গিতেই। আজ এই বরেণ্য ব্যক্তির জন্মদিন। তার এই জন্মদিনে আনন্দ বিনোদনের পক্ষ থেকে তার প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা। এ সপ্তাহে যাদের জন্মদিন ১০ মে :নাট্যকার অরুণ চৌধুরী ১৫ মে :অভিনেতা আজিজুল হাকিম।