টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা শিশু একাডেমি আয়োজিত নাটক প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নাটক আলোর পথে যাত্রী জেলায় দ্ধিতীয় স্থান লাভ করে পুরস্কার পেয়েছে। টাঙ্গাইল জেলা শিশু একাডেমি গত ২৬ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির কর্মকর্তা কবি আসাদুজ্জামান বাবুলের রচনায় এবং বিশিষ্ট চিত্র ও সংগীত শিল্পী খন্দকার হুমায়ুন কবীরের পরিকল্পনা ও পরিচালনায় মঞ্চায়িত হয় নাটক আলোর পথে যাত্রী। শিল্পীদের মধ্যে ছিল নাসির উদ্দিন, প্রিয়াঙ্কা, তাসলিমা, তাসলিম, তামিম, নাসরিন, মিলন ও সোহাগসহ ১২ জন। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ১২ উপজেলার ৮টি নাট্যদল অংশ নিয়েছিল । প্রতিযোগীদের মধ্যে টাঙ্গাইল সদরের শিল্পীদের মঞ্চায়িত নাটক জীবনের খুঁজে প্রথম স্থান অর্জন করে এবং মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির শিল্পীদের মঞ্চায়িত নাটক আলোর পথে যাত্রী দ্ধিতীয় স্থান লাভ করে পুরস্কৃত হয়।
