গানে খেলায় বর্ষবরণ

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:২৫
জামালপুর ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের দরিয়াবাদের তরুণদের নব উদ্যমে নাইট গ্রুপ আয়োজিত বর্ষপূর্তি এবং ১৪২০ সাল বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী দিনগুলো সকলের মঙ্গল ও শুভকামনায় উত্তর দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আব্দুল্লাহ আল ফুরকান বাবুর সভাপত্বিতে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন ও সহশিক্ষক মাকছুদা আক্তার। প্রথম পর্ব ক্রীড়া অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং ডুব সাঁতারে ছেলে-মেয়েদের পৃথক পৃথক ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যায় ‘এসেছে বৈশাখ, সেজেছে বাঙালি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় পর্বে শোভিত মঞ্চে সাংস্কৃকিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় বিশিষ্ট্য শিল্পী তাপসী, লিয়া এবং মীর জাহাঙ্গীর আলম দুলাল প্রমুখ। নাচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দুরন্ত, দ্বিতীয় স্থান অধিকার করে উর্মি ও পূর্ণিমা।