পঞ্চগড়ে আধাবেলা হরতাল আজ

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:৩৬
পঞ্চগড়ে আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল শিথিল করেছে ১৮ দলীয় জোট। জেলার আটোয়ারী উপজেলার ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরসের কারণে আজ দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে। বুধবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এদিকে গতকাল বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়।