শিশুদের আবদার পূরণ করা ছাড়া কাউকে কাঁধে নিয়ে দৌড়ানোর প্রয়োজনটা সাধারণত কখনোই আমাদের হয় না। তবে যুদ্ধক্ষেত্রে কিংবা দুর্যোগপূর্ণ কোনো এলাকায় আহত কাউকে কাঁধে নিয়ে অনেকটা পথ পাড়ি দেওয়াটা সবসময়ই ভীষণ জরুরি একটি বিষয়। আর এ বিষয়টি মাথায় রেখেই সম্প্রতি প্রশিক্ষণের পাশাপাশি এক প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কাউটস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পেস্কো ভেল সাউথে আয়োজিত এই প্রতিযোগিতায় যেকোনো একজন সঙ্গীকে কাঁধে নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতায় অংশ নেন স্কাউটস অস্ট্রেলিয়ার ১২৭৪ জন স্বেচ্ছাসেবক। আর গিনেজের হিসেব অনুযায়ী এটিই ছিল এ ধরনের দৌড়ে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণের রেকর্ড।
