দিনকে দিন বলিউড ফ্যান্টাসিতে যেমন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, বাস্তবাসম্মত কাজেও ঠিক তেমনই। সম্প্রতি কারিনা কাপুর তার নতুন ছবি ‘গোর তেরি পেয়ার ম্যায়’-এর শুটিং করছিলেন। আর এই ছবিতে একটি দৃশ্য ছিল মোটা পাটের দড়ির উপর দিয়ে হেঁটে যেতে হবে। পরিচালক এই দৃশ্যটির জন্য স্ট্যান্টম্যানও রেখেছেন। কিন্তু কাজের প্রতি এতটাই পেশাদারিত্ব যে, স্ট্যান্টম্যানকে কারিনা কাপুর সুযেগা না দিয়ে নিজেই এই বিপজ্জনক দৃশ্য করার ইচ্ছা প্রকাশ করেন। এবং করেনও বটে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য রেখে হাঁটছিলেন তিনি কিন্তু রক্ষা পেলেন না, পাটের ঘষায় পায়ের দুই পাশ কালো হয়ে যায়, অনেকটা পুড়ে যাওয়ার মতো। অতিরিক্ত জ্বলনও হয় পায়ে তার। তাত্ক্ষণিকভাবে আঘাতপ্রাপ্ত জায়গায় প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় এবং কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুটিং শুরু হয়। উল্লেখ্য, এই ছবিতে কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করছেন ইমরান খান। এই জুটির এটি দ্বিতীয় ছবি।
