দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই সারিকা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ফলপ্রসূ হিসেবে এখনও তার কোনো কিছুর দেখাই মিলেনি। খুব শীঘ্রই চলচ্চিত্রের কাজ শুরু করব—এ রকমটা চলছে প্রায় বছর খানেক। শুধু একটি নয়, একাধিক চলচ্চিত্রে কাজের কথাও শোনা গিয়েছে। অন্যদিকে একাধিক পরিচালক ও ছোটপর্দার অভিনেতারা জানায়, যেকোনো প্রোডাকশনে একজন গ্ল্যামার তারকা হিসেবে বাছাই করতে সারিকা তাদের তালিকার অনেকটা শীর্ষেই থাকেন। কিন্তু তাকে কাস্টিং করাটাই প্রোডাকশনের অনেকটা শঙ্কায় পড়ে যাওয়ার মতো—কমিটমেন্টের কোনো ঠিক-ঠিকানা নেই। সিডিউল ফাঁসানো কিংবা শুটিংয়ের সেটি দেরি করে আসাটা যেন তার রুটিন কাজ। সেই জায়গা থেকে তাকে নিয়ে কাজ করার ইচ্ছে থাকলেও আদপে সাহস করতে পারছেন না অধিকাংশ নির্মাতাই। আর হয়তো বা এ কারণেই বছর দুয়েক আগে কোনো উত্সব এলে সারিকার যে পরিমাণ নাটক-টেলিফিল্ম প্রচার হতো এখন তার তিন ভাগের এক ভাগও হচ্ছে না। উল্লেখ্য, এ ধরনের আচরণের কারণেই এশিয়ান টিভির ‘স্টার ড্যান্স’ থেকেও বাদ দেওয়া হয় তাকে।
