শিরিন মুন্নীর মিউজিক ভিডিও

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:৪৬
ভালোবাসা দিবসে এ প্রজন্মের কণ্ঠশিল্পী শিরিন মুন্নী ‘একটা সুখের স্বপ্ন’ অ্যালবাম দিয়ে বাজিমাত করেন শ্রোতাদের। এই অ্যালবাম দিয়েই শ্রোতাদের মধ্যে তার ব্যাপক পরিচিতি এসেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় শিরিন মুন্নী এবার তার ‘একটা সুখের স্বপ্ন’ অ্যালবামের গান নিয়ে মিউজিক ভিডিও কাজ শুরু করেছেন। এরই মধ্যে ‘জোনাকির আলো জ্বেলে’ গানটির মিউজিক ভিডিও করা হয়েছে। জাহিদ মাহমুদের পরিচালনায় ও সোহেলের চিত্রগ্রহণে মিজিকজিক ভিডিওতে মডেল হয়েছে মুন্নী নিজেই। ‘জোনাকির আলো জ্বেলে’ গানের গীতিকার তারিক ইমাম। এ ছাড়াও শিরিন মুন্নী সম্প্রতি একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া রাজন সাহার কথা ও সুরের একটি আইটেম গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এই আইটেম গানটি রাজন সাহার ‘বৃষ্টি নিমন্ত্রণ’ নামে মিক্স অ্যালবামের জন্য তৈরি হয়েছে। অচিরেই চলচ্চিত্রে প্লে-ব্যাক করবেন শিরিন মুন্নী। এ ব্যাপারে চলচ্চিত্র সংশ্লিষ্টের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত।