গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ফলে গার্মেন্টস কর্মীদের হতাহতের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় ৬৬০ জনের বেশি মানুষের মৃত্যুতে প্রেসিডেন্ট ওবামা উদ্বেগ প্রকাশ করে নিহতদের জন্য প্রার্থনা করেছেন। সোমবার ওবামার মুখপাত্র জেই কারণে বলেন, বাংলাদেশে এ হূদয় বিদারক ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ওবামাকে জানানো হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের জন্য তিনি প্রার্থনা করেছেন।
