আগামী ডিসেম্বরের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিএস অডিট অ্যান্ড একাউন্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার ডিসেম্বরের যে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। উল্লেখ্য, আগামী জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ রয়েছে। গতকাল অর্থমন্ত্রীর সাথে বৈঠকে প্রতিনিধি দল জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে জনবল বৃদ্ধির দাবী জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি রোকেয়া সুলতানা।
