চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম। সরকার উত্খাতের দুরভিসন্ধি নিয়েই গত ৫ মে তারা ঢাকায় নারকীয় তাণ্ডব চালিয়েছে।
গতকাল বুধবার নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। ১৮ দলের ডাকা হরতালের সমালোচনা করে তিনি বলেন, হরতাল করে সরকারের পতন হবে না। হরতালের কারণে কর্মজীবী মানুষ অনাহারে থাকতে বাধ্য হয়। দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করছে অনাহুত হরতাল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোতাহেরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোটে জহির উদ্দিন, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন প্রমুখ।
