আজ ২৭ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার শুক্র ও রবি । শুভরত্ন: রুবি ও হীরক ।
প্রকৃতিগতভাবে আপনি:উদার, চিন্তাশীল ও সহনশীল। আত্মবিশ্বাস আছে আপনার। আর আছে উদ্যম, ধৈর্য ও সাহস। বিশ্লেষণ ও সিন্ধান্ত গ্রহণের মৌলিক গুণ আছে আপনার। অতীত ও ঐতিহ্যের প্রতি টান আছে। আপনি আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী। কারও কাছে ঋণী থাকতে চান না। কিন্তু অন্যের জন্য আপনি চিন্তা করেন। অন্যের উপকার করতে চান। এতে অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনাকে আরও মিতাচারী, সংযমী ও বাস্তববাদী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সেনানায়ক আলফ্রেড জডল, সাঁতারু ব্রজেন দাশ, গুরু সদয় দত্ত, শিল্পপতি টমাস লিপটন, অভিনেতা তারিক আনাম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতায় ভুগবার জন্য সুযোগ হাতছাড়া হতে পারে। আজ কোনো ধরনের সুযোগ পেতে পারেন। কিন্তু সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন তা নির্ভর করবে আপনার যথাযথ সিদ্ধান্তের উপর। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সামগ্রিকভাবে দিনটিকে খুব একটা ভালো বলা যাবে না। কাজ-কর্মে বাধা সৃষ্টি হতে পারে। কারো সমস্যায় নিজেকে জড়ানো ঠিক হবে না। আপনজনদের ভিতরে কোনো কারণে বিরোধ সৃষ্টি হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল না থাকারই সম্ভাবনা বেশি। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য মানসিক শান্তি নষ্ট হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। পাওনা টাকা আদায় করা কঠিন হবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মপরিবেশ ও সময় অনুকূল থাকবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো রাজনৈতিক ঝামেলায় জড়ানো ঠিক হবে না। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সময় অনুকূল নাও থাকতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্মে মানসিক চাপের সম্মুখীন হবেন। বিশেষ কোনো কাজে বাধার সম্মুখীন হতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। প্রয়োজন গুরুজনদের পরামর্শ নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ দৈনন্দিন কাজ কিছু অসম্পূর্ণ থেকে যেতে পারে। কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক কোনো ব্যাপারে না জড়ালেই ভালো করবেন। আজ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মনদুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ভোগ্যপণ্যের ব্যবসায় আজ খুব একটা সুবিধা নাও হতে পারে। বাকি-বকেয়া লেনদেন না করাই ভাল। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনার ব্যাপারে কারো সাথে মতানৈক্যের সৃষ্টি হতে পারে। শরীর ভালো যাবে না। প্রয়োজনে আজ কিছুটা বিশ্রাম নেয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। বিশেষ কোনো সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অভিনেতা-অভিনেত্রীরা পেশাগত কাজে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। নতুন বিনিয়োগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অুনকূল থাকবে, কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। নির্জনতা উপভোগ্য হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ অকারণ ব্যস্ততা পরিহার করুন। কাজের চাপ বৃদ্ধি পাবে। অলসতার জন্য কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আশানুরূপ লাভ নাও হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর তেমন একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রয়োজনীয় চিকিত্সা নিতে অবহেলা করা ঠিক হবে না। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কারো সমালোচনায় লিপ্ত না হলেই ভালো করবেন। যে কোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। বিবাদে জড়াবার আশঙ্কা আছে। অকারণ শত্রু সৃষ্টি হতে পারে। ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। যাত্রা ও যোগাযোগ শুভ।
