সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক বাড়লে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমে গেছে। গতকাল ডিএসইতে মোট ২৭৪টি কোমপানির ৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৪৩৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ১৬৮ কোটি ১৯ লাখ ১১ হাজার ৭৮১ টাকা। যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ৫৯ লাখ টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৭ লাখ টাকার। বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স ৪২ পয়েন্ট বেড়ে ৩৫৫৯ পয়েন্টে, সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৩৭৪২ পয়েন্টে এবং অন্যদিকে ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ১৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৭৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৫ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা টেকনোলজি, সামিট পূর্বাচল পাওয়ার, আর এন স্পিনিং, তিতাস গ্যাস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. এবং ইস্টার্ন হাউজিং।
দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, আইসিবি এএমসিএল ইসলামী মি. ফা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., প্রাইম ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মি. ফা, ইস্টার্ন হাউজিং, আরামিট সিমেন্ট, সামিট এলায়েন্স পোর্ট, ডেল্টা স্পিনিং, মডার্ন ডাইং এবং আইসিবি এএমসিএল ১ম মি. ফা।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, ইবনে সিনা, অগ্রণী ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ইসলামী ইন্সুরেন্স, ইমাম বাটন, এম্বি ফার্মা, এপেক্স স্পিনিং, আরামিট এবং সোনার বাংলা ইন্সুরেন্স।
