চিকিত্সা, স্বাস্থ্যসেবা, ও হাসপাতালে ব্যবহার্য যান্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ‘৫ম মেডিটেক্স বাংলাদেশ’ গতকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। প্রদর্শনীতে বিশ্বখ্যাত মেডিকেল, সার্জিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও হাসপাতাল সরঞ্জাম ও প্রযুক্তির প্রদর্শনী করা হচ্ছে। প্রদর্শনীতে চীন, ভারত, তাইওয়ান, মর্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সিঙ্গাপুরের চিকিত্সা সরঞ্জামের কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। তিনদনি ব্যাপী এই প্রদর্শনী আগামীকাল শনিবার শেষ হচ্ছে। প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাসিরউদ্দিন মাহমুদ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সবুর খান। প্রদর্শনীতে ৭০টি প্রতিষ্ঠানের ১০০টি স্টল স্থান পাচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
