ওয়াকার হাসান ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ অপারেশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অগ্রহণী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তিনি তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকের প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি
