এশিয়ান টিভিতে ‘রাতের তারা’ নামের একটি নতুন সেলিব্রিটি শো শুরু করছেন নাবিলা। অনুষ্ঠানটি এর আগে উপস্থাপনা করেছেন সাংবাদিক কামরুজ্জামান বাবু। এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে এবারে নাবিলা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিলেন। নতুন অনুষ্ঠান প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আসলে অনুষ্ঠানটি শুরু থেকেই জনপ্রিয়তার একটি টাইমলাইনে ছিল। এখন সেটাতেই আরও খানিকটা বৈচিত্র্য আনা হচ্ছে।
উল্লেখ্য, নাবিলা খুব অল্প সময়ে উপস্থাপনায় নিজের মুন্সিয়ানা দেখিয়ে লাইম লাইটে আসেন। এই চ্যানেলের ‘স্টারড্যান্স’ নামের একটি ড্যান্স রিয়েলিটির উপস্থাপক ছিলেন। অনুষ্ঠানটির প্রযোজক ইমরান আলী।
