মাত্র কিছুদিন আগে ‘ধুম থ্রি’র নাচের রিহার্সেলে ইয়াশ রাজ ফিল্মসের রিহার্সেল সেন্টার থেকে বেরিয়ে এসেছিলেন আমির খান। কারণ সেই রিহার্সেল রুমে শাহরুখের একটি ছবি ছিল। অর্থাত্ ছবিকেই যেন সহ্য করতে পারছিলেন না আমির। আমির শুধু বলেছিলেন, ‘ওই রুমে তার নাচের প্র্যাকটিস করতে অস্বস্তি হচ্ছে। দু’জনার দুটি পথ যখন দুদিকে, ঠিক তখন এই দুই মেগাস্টারকে এক করলেন ধর্মেন্দ্র। তার ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিটির সিক্যুয়েলের প্রিমিয়ারে ধর্মেন্দ্রর অনুরোধ শাহরুখ-আমির কেউই ফেলতে পারেননি। ফলে ওপরের এই দুর্লভ ছবিটি পেয়ে গেছেন বলিউডের ফটোগ্রাফার।
