এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’। ‘স্বপ্ন সাধনা সাহসে গাও আত্মবিশ্বাসে’ স্লোগানে চতুর্থবারের মতো আয়োজিত অনুষ্ঠানটি প্রতি শুক্রবার ও রবিবার প্রচার হচ্ছে। প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।
আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পুতুল এবং সায়েম। এখন এ প্রতিযোগিতায় সেরা ৩ প্রতিযোগী হলেন—টুটুল, লায়লা ও সোহাগ। এই ৩ প্রতিযোগীকে নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ পর্ব। এখানে এই ৩ প্রতিযোগীর শুরু থেকে এ পর্যন্ত সমস্ত ঘটনা, দুর্ঘটনা, বিভিন্ন পর্বে পরিবেশিত গানগুলো নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
