আয়কর প্রতারণা মামলায় বার্লুসকোনির চার বছরের কারাদণ্ড বহাল

আপডেট : ০৯ মে ২০১৩, ২০:৩১
ইটালির একটি আপিল আদালত আয়কর প্রতারণা মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে দোষী সাব্যস্ত করেছে। একই সঙ্গে ঐ আদালত বার্লুসকোনির বিরুদ্ধে চার বছরের কারাদণ্ড এবং পাঁচ বছরের জন্য সরকারি দপ্তরে নিষিদ্ধের শাস্তি বহাল রেখেছে। বার্লুসকোনি তার মেডিয়াসেট কোম্পানির কেনা চলচ্চিত্র পরিবেশনার স্বত্বের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে আয়কর ফাঁকি দিয়েছেন, এমন অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইটালির সাবেক প্রধানমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। ইটালির সর্বোচ্চ আদালতে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। মালয়েশিয়ায় সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বুধবার পুলিশের নিষেধ উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছে বিরোধীরা।