ভারতের কর্নাটকে কংগ্রেসের নিরঙ্কুশ বিজয়

আপডেট : ০৯ মে ২০১৩, ২০:৩১
ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে কংগ্রেস। আর ভরাডুবি হয়েছে রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। বিধান সভার ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১২১টি আসন এবং বিজেপিসহ অন্যান্যরা পেয়েছে ১০২টি। একটি আসনের নির্বাচান স্থগিত করা হয়েছে। খবর এনডিটিভির। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অন্য কোনো দলের সহায়তা ছাড়াই সরকার গঠন করতে পারবে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৩টি আসন। জয়ের পর বিজয়োল্লাস করেছে কংগ্রেসের নেতা-কর্মীরা। বিজেপি এবং জনতা দল (ধর্মনিরপেক্ষ) ৪০টি করে আসন পেয়েছে। কর্ণাটক জনতা পক্ষ (কেজিপি) ৬টি আসনে জয়লাভ করেছে। অন্যরা পেয়েছে ১৬টি আসন। জনতা দল এই রাজ্যে প্রধান বিরোধী দল হতে পারে। একটি আসনে বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।