পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:১৪
এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে রাজশাহী শিক্ষা বোর্ড সারা দেশে রেকর্ড সৃষ্টি করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠার ইতিহাসে সর্বকালের রেকর্ড ভেঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের পাসের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৩ ভাগ। এবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২০৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ৫ ও সার্বিক বিবেচনায় রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বগুড়া জিলা স্কুল, ২য় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ৩য় বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ৪র্থ রাজশাহী গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, ৫ম পাবনা ক্যাডেট কলেজ, ৬ষ্ঠ রাজশাহী ক্যাডেট কলেজ, ৭ম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল রাজশাহী, ৮ম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৯ম পাবনা জিলা স্কুল এবং ১০ম রাজশাহী কলিজিয়েট স্কুল।