শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৬০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১৮৬ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে। ৪৫৪টি বিদ্যালয়ের শতভাগ পাসের রেকর্ড হয়েছে।
শীর্ষে আমেনা বাকী মডেল স্কুল
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে দিনাজপুরের আমেনা বাকী আবাসিক মডেল স্কুল। ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে। ২য় স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজ। ৭৭ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। ৩য় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। উত্তীর্ণ ৪৯ জনের সকলেই জিপিএ-৫ পেয়েছে। যুগ্মভাবে তৃতীয় হয়েছে রংপুর মিলিনিয়াম স্টারস এন্ড কলেজ। এখানকার ৪৫ জনের সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ৪র্থ স্থানে রয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ২৯৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে সকলেই। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। ৫ম স্থানে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানে ১৫৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। ৭ম স্থান অধিকারী দিনাজপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। ৮ম স্থানে রংপুর জিলা স্কুল। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন। ৯ম স্থানে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। ২২৫ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। যুগ্মভাবে ৯ম স্থান দখল করেছে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। ১০ম স্থান অধিকারী কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪১ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০১ জন।
