হারিয়ে যাচ্ছে গুল্মলতা

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:২২
গাঁ-গঞ্জের লোকালয়, জঙ্গল, ঝোপঝাড় পরিত্যক্ত জমি কিংবা রাস্তার আশপাশ ঔষধি গুল্মলতায় পরিপূর্ণ ছিল। লজ্জাবতী ওলটকম্বল, ধুতুরা, বাসক, বিষল্ল করণী, তেলাকুচা, হেন্ডা, আকন্দ, নরসিং, ভূঁইকুমড়া, ষটি ও ভাটসহ নানা প্রজাতির গুল্মলতা যেমন মানুষ লৌকিক জ্ঞানে বিভিন্ন অসুখে-বিসুখে ব্যবহার করতো তেমনি প্রকৃতির শোভা বাড়াতো। এসব গুল্মলতার উল্লেখ পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। আবার বতুয়া, দ্রোণ প্রভৃতি এক ধরনের শাক পাওয়া যেতো। এই বতুয়াকে নিয়ে গানের সংখ্যাও অনেক। কিন্তু কালের পরিক্রমার সেগুলো আর চোখে পড়ে না। যদিও বাণিজ্যিকভাবে ঔষধি গুল্মলতা চাষ হচ্ছে তবে প্রকৃতির আপন হাতে সাজানো গুল্মলতাগুলো সংরক্ষণ করা প্রয়োজন। এগুলো আমাদের গ্রামীণ পরিবেশের ঐতিহ্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষার উপাদান। তাই আসুন সচেষ্ট হই ঔষধি গুল্মলতাগুলো সংরক্ষণে। কংকন কুমার সরকার সুন্দরগঞ্জ, গাইবান্ধা