শোক সংবাদ

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২৬
মো. ইউনুচ আলী হাওলাদার ব্যাংকার মো. ইউনুচ আলী হাওলাদার (৭০) গত শনিবার রাত ৮.৩০ মি. ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ১৯৪৩ সালে তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার আঙ্গারিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকিং সেক্টর তথা বরিশাল অঞ্চলের একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মো. ইউনুচ আলী হাওলাদার বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. ইউসুফ আলী হাওলাদারের আপন বড় ভাই। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহসীন আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মহসীন আলী গত বুধবার রাতে রাজশাহীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে গতকাল জানাজা শেষে তাকে রাজশাহী নগরীর টিকাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর সমবেদনা জানিয়েছেন। জয়দেব চক্রবর্ত্রী গোপালগঞ্জের বিশিষ্ট আইনজীবী জয়ন্ত চক্রবর্তীর পিতা সমাজসেবক জয়দেব চক্রবর্তী। গত বুধবার শহরের পাচুরিয়ার নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জের আইনজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন। আ ন ম সানাউল হক পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট বন্দরের ব্যবসায়ী আ ন ম সানাউল হক (৫২) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। হাবিবুর রহমান চৌধুরী নেত্রকোনার খলিয়াজুরী উপজেলার বল্লি গ্রামের বাসিন্দা দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরীর বড় ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক কন্টোলার মো. হাবিবুর রহমান চৌধুরী (৭১) ময়মনসিংহের তার বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও ছেলে রেখে গেছেন। আসমত আলী হাওলাদার দৈনিক সমকাল কাঁঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন খানের তালই ব্যবসায়ী এমএ লতিফ রেজার পিতা উপজেলার বানাই গ্রামের সমাজ সেবক আসমত আলী হাওলাদার (৯২) গত বুধবার ঢাকার এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালি¬ল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাফিয়া খাতুন কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রতন আলী মুন্সির স্ত্রী এবং কাঁঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল আবি আবদুল্ল¬াহ আহসান চুন্নুর শাশুড়ি সাফিয়া খাতুন (৭২) গতকাল বরিশালে এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সায়েরা বেগম বাজিতপুর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদলের মা সায়েরা বেগম (৭৮) গত মঙ্গলবার কিশোরগঞ্জ সদরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।