এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল যাচাই বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আজ ১০ মে থেকে আগামী ১৬ মে এর মধ্যে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
মোবাইলের মাধ্যমেও ফলাফল যাচাই করার আবেদন করা যাবে। ফোনের মাধ্যমে করলে শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে নতুন করে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পে দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে কন্টাক নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড (বাংলার জন্য ১০১, ইংরেজীর জন্য ১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফি হিসাবে ২৫০ টাকা লাগবে। একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।
