চারদিনের রিমান্ডে আলাল

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৮
গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন। উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের জন্য আবেদন করেছিল পুলিশ। উল্লেখ্য, এ বছরের শুরু থেকে চলমান আন্দোলনে সহিংসতার অভিযোগে দায়েরকৃত সাতটি মামলায় গত ২ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান। পরে গত বুধবার কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসলে কারাগারের গেট থেকে তাকে আবারো গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।