আজকের রাশিফল

আপডেট : ১০ মে ২০১৩, ১৮:০০
১১ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ২৮ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার সোম ও শুক্র । শুভরত্ন: মুক্তা ও হীরক । প্রকৃতিগতভাবে আপনি:অনুভূতিপ্রবণ। সৃজনশীল, অস্থিরচিত্ত, রোমান্টিক ও কল্পনাপ্রবণ। সঙ্গীত, ভাস্কর্য ও সুন্দরের প্রতি রয়েছে আপনার সহজাত আকর্ষণ। ধর্মের প্রতি আপনি অনুরাগী। সব ব্যাপারে আপনার নিজস্ব মত রয়েছে। বাইরের জগত্ আপনাকে সব সময় হাতছানি দেয়। সহজে মিশতে পারেন তাই বন্ধুর সংখ্যা প্রচুর। পরিকল্পনা অনুসারে না এগুলে জীবনে আপনার সাফল্য ক্ষুণ্ন হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী সালভেদর দালি, রিচার্ড ফেইন ম্যান, জ্যোর্তিবিদ ফ্র্যাঙ্ক স্লেসিঙ্গার, বিজ্ঞানী রিচার্ড ফেনমেন, নৃত্যশিল্পী মার্থা গ্রাহাম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কোনো ব্যাপারেই গায়ের জোর খাটানো ঠিক হবে না। একাধিক সূত্র থেকে সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আত্মীয় বিরোধে অশান্তির সৃষ্টি হতে পারে। বিরোধে না জড়ালেই ভালো করবেন। সময় অনুকূল না থাকার সম্ভাবনাই বেশি। অন্যের সমস্যা সমাধানের চেষ্টা না করাই ভালো। নিজের কাজে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ন্যায্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। ফলে হতাশাগ্রস্ত হওয়ার আশংকা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। বাহুল্য ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক লেনদেনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। মানসিক প্রশান্তি দেখা দিতে পারে। অন্যের ঝামেলায় নাক গলানো ঠিক হবে না। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কোনো কাজে অধৈর্য্য হওয়া ঠিক হবে না। শারীরিক ও মানসিক চাপ বৃদ্ধি পাবে। আবেগ প্রসূত সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো সংবাদে বিচলিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্ম শেষ করা কঠিন হবে। হাতের কাজ কিছু অসম্পূর্ণ থেকে যেতে পারে। আজ কোনো ঝুঁকি নিবেন না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। কোনো অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক লেনদেনে সমস্যার সৃষ্টি হতে পারে। রোমান্স শুভ নয়। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালা যাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। সিদ্ধান্তহীনতায় না ভুগলেই ভালো করবেন। দূরের যাত্রা শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শরীর ভালো যাবে না। মন অবসাদগ্রস্থ হতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি অনুকূল থাকবে। তবে আকস্মিক কোনো বিপদের আশংকা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো কোনো প্রস্তাবে সম্মতির আগে ভালভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মূল্যস্ফীতিজনিত কারণে ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়ে আশানুরূপ লাভ নাও হতে পারে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করবেন। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। শরীরে কোনো আঘাত পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অমীমাংসিত কোনো বিষয় মীমাংসা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ রাসায়নিক দ্রব্যের ব্যবসায় ভালো করার সম্ভাবনা আছে। সামগ্রিকভাবে ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। অকারণ উত্তেজনা পরিহার করুন। কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করার আগে চিন্তা করে নিন। নিজেকে বিতর্কিত না করলেই ভালো করবেন।