ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:০৮
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ঘনিমহেষপুর গ্রামের কর্নলিয়া ভূমিহীন আশা মহিলা সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে রুহিয়া ঘনিমহেষপুর গ্রামে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও তার প্রয়োজনীয়তা বিষয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন বেসরকারি সংস্থা আশার ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক ওমর ফারুক, আঞ্চলিক ব্যবস্থাপক বাতেন চৌধুরী, ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও তার প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা তুলে ধরা হয়।