বিরামপুরে অন্ধত্ব সচেতনতায় কর্মশালা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:০৯
অন্ধত্ব প্রতিকারে জনগণের সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সংবেদনশীল হওয়ার আহবান জানিয়ে কারিতাস বিরামপুরে “অন্ধত্ব ও আমাদের ভূমিকা” শীর্ষক কর্মশালা করেছে। রবিবার কারিতাস চত্বরে দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসন ও ক্ষমতায়ন প্রকল্পের কর্মকর্তা রতন কস্তার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ধানজুড়ি মিশনের ফাদার বিজয় প্যারেডা, উপজেলা দৃষ্টি প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি আঃ ওয়াহেদ, এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রমুখ।