যশোরের চৌগাছায় স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ে ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যদের নিয়ে কোবাসের একদিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিতি হয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপত্বি করেন কোবাসের উপজেলা সভাপতি শায়লা জেসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন মাতুব্বর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক প্রমুখ। কর্মশালায় সংরক্ষিত মহিলা সদস্যদের ক্ষমতা, দক্ষতা বৃদ্ধি, সেবা ও সম্পদ সুষম বন্টন, দায়িত্ব-কর্তব্য ও অধিকার বিষয়ে সচেতনতামূলক দিক নির্দেশনার উপর ব্যাপক আলোচনা করা হয়।
