ভূঞাপুরে প্রাক বাজেট সভা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১০
ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ ও ওয়াশ এনজিওর আয়োজনে এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পুয়র(ডরপ)-এর সহযোগিতায় পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্যবিষয়ক ইউনিয়ন প্রাক-বাজেট এবং স্থানীয় চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা সভা গতকাল সকাল ১০টায় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে মূল সূচনাপত্র পাঠ করেন ডরপ-এর ফিল্ড কো-অর্ডিনেটর সজল কুমার মৈত্র। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামীন খান। গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল লতিফ তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূঞাপুর সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো.শাহজাহান মিয়া,বাজেট ক্লাব সভাপতি আবুল কালাম বেপারী,সদস্য সোহরাব আলী, সাইফুল ইসলাম জুয়েল,উজ্জল শেখ প্রমুখ।