নাটোরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলার মদনহাটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রত্না আহমেদ। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম। উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী মোঃ জামাল শেখ। ২০টি সমবায় সমিতির শতাধিক সমবায়ীরা এতে অংশ নেন। সভায় ঋণ বিতরণসহ হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।
