পহেলা মে, মহান মে দিবস উপলক্ষে কর্মজীবী নারীর উদ্যোগে ছাগলনাইয়ায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে কর্মজীবী নারীর এরিয়া ইনচার্জ নাছিমা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, জাসদ নেতা কাজী এম.এ আজিজ ডলার, নদীর কূল নারী কৃষি শ্রমিক সেলের সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, উপজেলা কৃষি শ্রমিকের অধিকার বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রচার সম্পাদক একরামুল হক মিন্টু প্রমুখ। কর্মজীবী নারীর মাঠ সংগঠক মাহমুদা আক্তার ও মোঃ রফিকউদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় সাভারের রানা প্লাজায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আহত ও নিহত শ্রমিকদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য দাবি জানানো হয়। শেষে র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকরা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
