ডোমারে গ্লোবাল এ্যাকশন সপ্তাহ

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১১
“প্রতিটি শিশুর প্রয়োজন, একজন শিক্ষকের সাহচর্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় গ্লোবাল এ্যাকশন সপ্তাহ/১৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’র আয়োজনে বিশ্বজুড়ে সবার জন্য মানসম্মত শিক্ষার নিশ্চিতকরণে ও নিরক্ষরতা দূর করার অঙ্গীকার নিয়ে ডোমার উপজেলায় একশন সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার চট্টোপাধ্যায়, ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএসএস প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক দুলু, বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা ফেরদৌসি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভায় শিক্ষক, সিভিল সোসাইটি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।